1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

পাকিস্তানের জালে বাংলাদেশী মেয়েদের ১৭ গোল

  • Update Time : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭১৮ Time View

জগন্নাথপুর২৪.ডেস্ক::
গত আগস্টে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের পর ভুটানে গতকাল আবারও সেই পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা। অনুর্ধ্ব- ১৫ দলের সেই মেয়েদের গায়েই এখন ‘১৮’ এর জার্সি। সাফ অনুর্ধ্ব-১৮ এই টুর্নামেন্টে গতকাল পাকিস্তানকে গোলবণ্যায় ভাসিয়েছে মেয়েরা। ব্যবধানটাও বেরেছে। পাকিস্তানের জালে এদিন ১৭ বার বল পাঠিয়েছে বাংলাদেশ। সিরাত জাহান স্বপ্না একাই করেছেন সাত গোল। এছাড়া হ্যাটট্রিকসহ চার গোল করেছেন মার্জিয়া।

দুটি কওে গোল করেছেন সিরাত জাহান মৌসুমী ও শিউলি আজিম। একটি করেছেন কৃষ্ণা রানী সরকার।
বয়সভিত্তিক সাফের এই টুর্নামেন্ট এবারই প্রথম। দুদিন আগে শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হয়েছে গতকাল। টুর্নামেন্টের শুরুর দিন গ্রুপের বাংলাদেশের সঙ্গী নেপাল পাকিস্তানকে ১২-০ গোলে পৌছে গেছে সেমিফাইনালে। ছয় জাতির এই টুর্নামেন্টে গতকাল পরিস্কার ফেভারিট হিসেবেই মাঠে নামে সানজিদা-মৌসুমিরা। সদ্য সমাপ্ত এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ২৯ গোল কওে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ এদিন রাজত্ব করেছে পুরো ম্যাচ জুড়ে। প্রথমার্ধেই ছোটনের শিষ্যরা এগিয়ে যায় ৮-০ গোলে। এই আর্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন স্বপ্না ও মার্জিয়া। দ্বিতীয়ার্ধে আরও নয় গোল যোগ করে বাংলাদেশের মেয়েরা। স্বপ্না এই আর্ধে করেছেন আরও তিন গোল। এদিন বাংলাদেশের ছয় জন গোল পেয়েছেন। ১৭ বার পাকিস্তানের জালে বল প্রবেশ করালেও আরও ডজন খানেক সুযোগ নষ্ট করেছে মেয়েরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com