1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার বিএনপি নেতা জুমার দিন কখন দোয়া কবুল হয়, হাদিসে যা বলা হয়েছে চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড

পুরুষ নির্যাতনের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন স্বামী

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫
  • ৫৫০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:; সমাজে নারী নির্যাতনের অনেক কাহিনী শুনেছেন এবার শুনুন পুরুষ নিযার্তনের কাহিনী। জগন্নাথপুরের এক ব্যক্তি যৌতুক দাবি করায় স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মঙ্গলবার সুনামগঞ্জের আমলগ্রহণকারী বিচারিক হাকিম আদালতে এই মামলাটি দায়ের করেছেন জগন্নাথপুর উপজেলার নাজিরপুর গ্রামের ছামির আলী ওরফে শওকত।
মামলায় ছামির আলী তাঁর স্ত্রী আকলিমা শিকদার লুৎফাসহ শ্বশুরবাড়ির ছয়জনকে আসামি করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে আকলিমা শিকদারের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।মামলায় উল্লেখ করা হয়েছে, ছামির আলীর সঙ্গে ২০১২ সালের ২৫ জানুয়ারি বিয়ে হয় সিলেটের বিশ্বনাথ উপজেলার সওদেরগাঁও গ্রামের কমরু মিয়া শিকদারের মেয়ে আকলিমা শিকদার লুৎফার। তাঁদের দুই বছর বয়সী এক মেয়ে আছে।
আরজিতে ছামির আলী আরও উল্লেখ করেন, বিয়ের পর দাম্পত্য জীবন কিছুদিন ভালো যায়। এরপর আকলিমা শিকদার তাঁকে বাবা-মায়ের সংসার থেকে পৃথক হতে চাপ দেন। একই সঙ্গে সিলেট শহরে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকতে বলেন। স্ত্রীর অব্যাহত চাপে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন। স্ত্রীকে অনেক বোঝানোর পরও কোনো কাজ হয়নি। এক পর্যায়ে আকলিমাকে তাঁর বাবার বাড়ির লোকজন এসে নিয়ে যায়। তখন আকলিমা ১৫ ভরি স্বর্ণালংকারসহ কিছু মালপত্র সঙ্গে নিয়ে যান। এরপর অনেকবার চেষ্টা করেও তাঁকে ফিরিয়ে আনতে পারেননি তিনি।
গত ১৬ মে বিষয়টি মিটমাটের জন্য আকলিমাসহ তাঁর পরিবারের লোকজন ও এলাকাবাসী ছামির আলীর বাড়িতে বৈঠকে বসেন। ওই বৈঠকে আকলিমা সাফ জানিয়ে দেন তাঁকে দশ লাখ টাকা যৌতুক দিতে হবে এবং তাঁকে নিয়ে সিলেট শহরে বাসাভাড়া করে থাকতে হবে। অন্যথায় তিনি আর ছামির আলীর সঙ্গে সংসার করবেন না।বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মো. শুকুর আলী জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আকলিমা শিকদারের বিরুদ্ধে সমন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com