1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:

সহকারী পুলিশ কমিশনারের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ২৫৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা জোনের সহকারী কমিশনার (এসি) সাব্বির আহমেদ সরফরাজের লাশ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম বলেন, আরএমপির অফিসার্স কোয়ার্টারে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জানালার গ্রিলের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তিনি ৩১তম বিসিএস ক্যাডার ছিলেন। তিনি আরএমপির সাবেক পুলিশ কমিশনার ও সাবেক ডিআইজি ওবাইদুল্লাহ হকের ছেলে। তাদের বাড়ি রাজশাহী নগরীর উপশহর এলাকায়।

তিনি আরও বলেন, লাশ বর্তমানে পুলিশ অফিসার্স কোয়ার্টারে রয়েছে। ঢাকা থেকে বাবাসহ অন্যরা আসার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে, এসি ইফতেখায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকাল চারটায় মতিহার থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে সভা হওয়ার কথা ছিলো, যা এসি সাব্বির আহমেদ সরফরাজের মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com