1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর, কেটে দেওয়া হলো চুল নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক যেন লুটপাটের রাজত্ব, ৪৮ কোটি টাকার সংস্কার ৩ বছরেই নাজুক  পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটিতে আরতি- বিমল দায়িত্ব পেলেন   পাবনায় নিখোঁজের ৭ দিন পর মিললো বস্তাবন্দি শিশুর টুকরো মরদেহ জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ জুয়ার আসর থেকে কারাগারে চার পুলিশ সদস্য ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা

পূজার শাড়ী পছন্দ না হওয়ায় স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত‌্যা

  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৪৫৪ Time View

পূজার শাড়ী পছন্দ না হওয়ায় স্বামীর ঊপর অভিমান করে বাসনা মন্ডল (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত ঘেঁষা মেন্দিনগর গ্রামে এ ঘটনা ঘটে। বাসনা ওই গ্রামের মৃণাল মন্ডল এর স্ত্রী।

শ্যামনগর থানার এস আই মোস্তফা জানান, পূজার নতুন শাড়ী পছন্দ না হওয়ায় স্বামীকে পরিবর্তন আনতে বললে, স্বামী শাড়ী পরিবর্তন করে আনে। এ শাড়ীও পছন্দ না হওয়ায় আবারও পরিবর্তন করতে বলে। এতে স্বামী মৃনাল মন্ডল অস্বীকৃতি জানালে অভিমান করে সবার অজান্তে নিজ গৃহে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টার করে।

এসময় পরিবারের সদস্যরা জানতে পেরে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রেদওয়ান মৃত্যু ঘোষণা করেন।

শ্যামনগর থানার ওসি আলহাজ্জ্ব নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেলের মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com