1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

প্রতিবাদ সমাবেশে যাওয়ায় দু’জনের চুল কাটলেন এমপি সমর্থকরা

  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ২৫১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পিরোজপুরের মঠবাড়িয়ার সাংবদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলার প্রতিবাদে সমাবেশে যোগ দেয়ায় স্কুলছাত্রসহ দুই কিশোরকে মারধর করে চুল কেটে দিয়েছে এমপির সমর্থকরা।

সমবেশ শেষে ফেরার পথে সোমবার সন্ধ্যায় কাটাখালী বাজার সংলগ্ন সড়কে এমপির সমর্থকরা ফেরদৌস তালুকদার (১৫) ও কিশোর মিরাজকে (১৫) দফায় দফায় মারধর করে চুল কেটে দেয়।

এ ঘটনায় এলাকায় ক্ষেভের সৃষ্টি হয়েছে।

ফেরদৌস উপজেলার বড় শৌলা গ্রামের মো. মানিক তালুকদারের ছেলে স্থানীয় মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও মিরাজ উত্তর মিরুখালী গ্রামের মো. আলতাফ হাওলাদারের ছেলে।

তারা জানায়, এমপির দায়ের করা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে সোমবার ফেরদৌস ও মিরাজ সমবেশে যোগ দেয়। সন্ধ্যায় ফেরার পথে কাটাখালী বাজার সংলগ্ন সড়কে তাদের আটকিয়ে এমপির সমর্থক লাভলু তালুকদার, মামুন, মহিবুল্লাহ ও বেল্লাল মারধর করে মাথার চুল কেটে দেয়।

লাভলু তালুকদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, লেখাপড়া না করায় আমি তাকে শাসিয়েছি।

মঠবাড়িয়া থানার ও মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে জড়িতদের ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, মঠবাড়িয়া আসনের এমপি ডা. রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার দিয়ে কমেন্টস করেন দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে এমপির প্রতিষ্ঠিত ডা. রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষক মো. ফারুক হোসেন বাদী হয়ে সাংবাদিক হেলালের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com