1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন

প্রতি জেলায় হবে ইংরেজি ভার্সনের সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৫০০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশের সব জেলায় ইংরেজি ভার্সনের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের প্রত্যেক জেলায় একটি করে ইংরেজি ভার্সনের (মাধ্যম) সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। এ প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এখানেও শিক্ষার্থীরা বিনামূল্যে লেখাপড়া করবে।
তিনি আরো বলেন, দেশে ৬৬ হাজারের কিছু বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দেড় কোটি শিক্ষার্থী বিনামূল্যে লেখাপড়া করছে। এর সঙ্গে শিক্ষার্থীদের বড় একটি অংশ ইংরেজি ভার্সনেও লেখাপড়া করছে। গড়ে দেড় থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন নেয় এসব বিদ্যালয়। তাই সবকিছু বিবেচনা করে সরকারি ইংরেজি ভার্সনের প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com