1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
  • ৫০২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: রাজনৈতিক নেতাদের সম্মানে দেওয়া ইফতারে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দাওয়াত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি শুভ লক্ষন হিসেবে মনে করেছেন রাজনীতিবীদেরা। আগামী ২১ জুন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই ইফতার অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, আসাদুল করিম ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বলেন, ২১ জুন রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করবে বিএনপি। ওই ইফতারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।
পরে রিপন সাংবাদিকদের বলেন, প্রতিবছরের মতো দেশের অন্যতম বৃহৎ দল বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সন্মানে এবারো ইফতার পার্টি দেবেন। দেশের অন্য আরেকটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা আওয়ামী লীগের সভানেত্রীকে আমন্ত্রণ জানাতে আমরা এসেছি। এটা শুধু দাওয়াত দেয়ার জন্য আসা নয়, উনার আগমন প্রত্যাশা করি বলেই বিএনপির মুখপাত্র হিসেবে আমি ম্যাডামের আমন্ত্রণ কার্ড নিয়ে এসেছি। আমরা আশা করি, এরকম সামাজিক অনুষ্ঠানে রাজনীতিবিদদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা জনগণের কাছে যাবে। এর মধ্য দিয়ে রাজনীতিতে সম্প্রীতি আরও এক ধাপ এগোবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের সবচেয়ে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে দীর্ঘদিন মুখোমুখি সাক্ষাৎ বা কথাবার্তা না হলেও ঈদে শুভেচ্ছা কার্ড ও রোজার সময়ে পরস্পরকে ইফতারের আমন্ত্রন জানিয়ে থাকেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com