1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

প্রশ্নফাঁস চলছেই রসায়নের প্রশ্নসহ আটক ১৩

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৮১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে ১০ শিক্ষার্থী সহ মোট ১৩জনকে আটক করেছে র‌্যাব-৫। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে আজকের রসায়ন পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র পাওয়া যায়।

র‌্যাব -৫ জানায়, বেশ কয়েক দিন ধরেই এই উপজেলায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়ে। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন পরীক্ষার্থীর মোবাইল ফোন তল্লাশি করে র‌্যাব সদস্যরা। পরে ফেসবুক থেকে প্রশ্নপত্র ডাউনলোড করা অবস্থায় পরীক্ষা কেন্দ্রের অদূরে একটি সিএনজির ভেতর থেকে ৫ পরীক্ষার্থীকে আটক করে।
তাদের দেয়া তথ্য মতে বাকিদের আটক করা হয়। তারা সবাই উপজেলার কলসনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে একজন কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর জিন্নাহর কন্যাও রয়েছে।
চাঁদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব আজমল হোসেন জানান, কেন্দ্রের বাইরে কি হয়েছে তিনি বিস্তারিত বলতে পারবেন না। তবে তার কেন্দ্রে ১০জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এদিকে ফেসবুক থেকে ডাউনলোড দেয়া প্রশ্নের সাথে পরীক্ষার রসায়ন বিষয়ের সাথে মোবাইলে আসা পরীক্ষার প্রশ্নপত্র মিলে যাওয়ার কারণে ১০জন শিক্ষার্থী এবং ১জন শিক্ষক সহ মোট ১৩জনকে আটক করা হয়। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতদের লালপুর উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com