1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’

ফিরে আসতে পেরে ভালো লাগছে: পাইলট অভিনন্দন

  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৬৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: প্রায় ৬০ ঘণ্টা পর দেশে ফিরেছেন ভারতের বিমানসেনার পাইলট অভিনন্দন বর্তমান। সে উপলক্ষে উৎসব বিরাজ করছে দেশজুড়ে। অভিনন্দনকে স্বাগত জানাতে বুধবার রাতে ওয়াখা সীমান্তে ভিড় জমান শত শত মানুষ। তাকে স্বাগত জানান ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও।

নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ভারতে ফিরে অভিনন্দন প্রথমে বলেন, ‘ফিরে আসতে পেরে ভালো লাগছে, এটা ভালো যে, আমি দেশে ফিরতে পেরেছি’।

সাংবাদিকদের কোনও প্রশ্ন না নিয়ে ছোটো এক বিবৃতিতে ভাইস এয়ার মার্শাল আরজিকে কাপুর বলেন, অভিনন্দনের পুরো শরীর পরীক্ষা করা হবে। তাকে অনেক ধকলের মধ্য দিয়ে যেতে হয়েছে।

বুধবার রাতে অভিনন্দন বর্তমানের ফিরে আসতে দেরি হওয়ার কারণ জানিয়ে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া লিখেছে, সীমান্ত পার হওয়ার আগে ক্যামেরার সামনে জোর করে অভিনন্দনের ভিডিও স্টেটমেন্ট নেওয়া হয়। তাকে ছাড়ার আগে ভিডিওটি প্রকাশ করে পাকিস্তান।

এ দিকে অভিনন্দন বর্তমান দেশে ফেরায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। দেশজুড়ে উৎসব করেন রাজনীতিবিদরা। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে ফিরে আসার জন্য অভিনন্দন বর্তমানকে স্যলুট জানান দেশবাসী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন বর্তমানের ফিরে আসার পর টুইটে লেখেন, ঘরে ফেরায় অভিনন্দনকে স্বাগতম। আপনার দৃষ্টান্তস্বরূপ বীরত্বে দেশ গর্বিত। আমাদের নিরাপত্তা বাহিনী ১৩০ কোটি ভারতবাসীর গর্ব। সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com