1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না: কাদের

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৪৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র। ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না। স্বাধীনতার ঘোষণার পাঠক কখনো স্বাধীনতার ঘোষক হতে পারে না।

আজ বুধবার বরিশাল সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

‘জিয়াউর রহমানকে ছোট করা হচ্ছে’- বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বেঈমান মুশতাক সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিলেন? খুুনিদের বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিলেন? ইতিহাস বিকৃত করে পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুকে নির্বাসনে দিয়ে নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শিখতে বাধ্য করেছেন জিয়াউর রহমান।

তিনি বলেন, ইতিহাস চলে তার নিজস্ব গতিতে। অপরাধীদের এক সময় ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। ইতিহাস কাউকে ক্ষমা করে না।

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত আলোচনা সভা ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতৃত্বে রিলিফ কমিটি গঠন করেছিলেন। ঠিক একইভাবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটের পাশাপাশি ঘণীভূত এই দুর্যোগের দিনেও বরাবরের মত ত্রাণ কমিটি গঠনের মাধ্যমে দেশব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com