1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ফুলেল ভালোবাসায় শিক্ত মেয়র মনাফ পৌরবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করার ঘোষনা দিলেন

  • Update Time : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২৮৬ Time View

স্টাফ রিপোর্টার:: ফুলেল ভালোবাসায় শিক্ত জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ পৌরসভার উন্নয়নে নিজেকে উৎসর্গ করার ঘোষনা দিয়েছেন। তিনি বলেন, আমার জীবনের চাওয়ার পাওয়ার আর তেমন কিছু নেই। আমি আগামী ৫টি বছর জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় আমার প্রিয় পৌরবাসীকে নতুন পৌর পরিষদ নিয়ে এগিয়ে নিতে চাই। এজন্য সকল মহলের সহযোগীতা পরামর্শ কামনা করেন। মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণে দায়িত্ব গ্রহণ শেষে সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। পৌরসভার উদ্যোগে পৌরসভার প্রধান প্রকৌশলী সতীশ গোস্বামী ও সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নব-নির্বাচিত সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর আয়ারুন নেছা, মিনা রাণী পাল, নার্গিস ইয়াসমিন, সাধারণ ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর খলিলুর রহমান, তাজিবুর রহমান, দেলোয়ার হোসাঈন, সফিকুল হক, গিয়াস উদ্দিন মুন্না, সুহেল আহমদ, আবাব মিয়া ও দ্বীপক কান্তি গোপ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর সচিব মোঃ মোবারক হোসেন, ব্যবসায়ী আলহাজ্ব আলা উদ্দিন ভূইয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আব্দুস শহীদ ইব্রাহিম, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুন নূর, ব্যবসায়ী দিলোয়ার হোসেন, নিকুঞ্জ কুমার দাস, স্বেচ্ছাসেবকলীগ নেতা হাবিবুর রহমান, যুবলীগ নেতা এনামুল হক এনাম উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলী, ছাত্রলীগ নেতা রুমেন মিয়া,আব্দুল মুকিত প্রমুখ। সভায় পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের পক্ষে পৌর সচিব মোবারক হোসেন, প্রকৌশলী সতীশ গোস্বামী,সহকারী কর নির্ধারক এলাইছ মিয়া, কর আদায়কারী রশীদ আলী, সহকারী কর আদায়কারী অসিত চন্দ্র পাল, বাজার আদায়কারী বিমল বণিক, বিপুল রঞ্জন সরকার,পুলক রায়,আব্দুস সালাম,রফিকুল ইসলাম, রনজিত শীল, রুবী দেব,বিপ্রেশ মৈত্র,মোছাঃ মাহমুদা বেগম, নবনির্বাচিত মেয়র,কাউন্সিলর ও সংরিক্ষত নারী কাউন্সিলদের ফুল দিয়ে বরণ করে নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com