স্পোর্টস ডেস্ক::
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে অঘটন ঘটিয়েছে তিউনিসিয়া। তবে গ্রুপ ‘ডি’র অপর ম্যাচে ডেনমার্কের বিপক্ষে অস্ট্রেলিয়া ১-০ গোলে জেতায় নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলো পর্বে যাওয়া হলো না আফ্রিকার দেশটির।