1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওল্ডহ্যাম শাখার আলোচনা সভা

  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ৩৮৮ Time View

আমিনুল হক ওয়েছঃ ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওল্ডহ্যাম শাখা এক আলোচনা সভার আয়োজন করে। শাখার সহ সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজনৈতিক ব্যক্তিত্ব গীতিকার মোফাজ্জিল খান। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কলামিষ্ট সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান দারা, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক তারুণ্যে ভরপুর মদরিছ আলী, প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা কলামিষ্ট নূরুল ইসলাম সোহাগ, স্বাস্থ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা লিয়াকত হোসেন, হবিগঞ্জ বৃন্ধাবন কলেজের সাবেক ভিপি তুখুর ছাত্রনেতা আব্দুল হক চৌধুরী, মদন মোহন ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা রিয়াজ আলম, বিশিষ্ট্য আওয়ামী লীগ নেতা আবু নাছের চৌধুরী জয়নাল, আওয়ামী লীগ নেতা মুমিন আহমদ, ওল্ডহ্যাম যুবলীগের সহ সভাপতি যুবনেতা মোঃ নানু আহমদ, যুবলীগ ওল্ডহ্যাম শাখার সহ সভাপতি বিশিষ্ট্য যুবনেতা জাকির আহমদ, ওল্ডহ্যাম যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক যুবনেতা শফিকুর রহমান প্রমূখ। বক্তাগন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙ্গালী জাতির দর্পণ। শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত কি না সন্দেহ আছে। বক্তাগন বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্টিত করার জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য উদ্দ্যত্ত আহ্বান জানা।
আলোচনা সভা শেষে কেক কেটে জাতির জনকের জন্ম দিন উদযাপন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com