1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বন্যায় ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে টেস্ট পেপার বিতরণ

  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৬০ Time View

স্টাফ রিপোর্টার
বন্যায় ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার্থীদের লেকচার পাবলিকেশন্স লিমিটেড এর পক্ষ থেকে টেস্ট পেপার দেওয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার— উল— হালিম।
একই বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, লেকচার পাবলিকেশন্স লিমিটেড এর রিজিওনাল সেলস্ ম্যানেজার রবিউল হোসেন টিটু।

বক্তারা বলেন, সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় হাজারো শিক্ষার্থী বসতঘর হারিয়েছে। নিজেদের বইসহ শিক্ষা সামগ্রী বন্যায় ভেসে গেছে অনেক শিক্ষার্থীর। বিপন্ন এসব শিক্ষার্থীদের সরকার দ্রুততম সময়ের মধ্যে বোর্ড বই তুলে দিয়েছে। এই কঠিন সময়ে যারা অন্যান্য বই ও শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন তারা মানবিক কাজ করছেন।
পরে শিক্ষার্থীদের হাতে লেকচারের টেস্ট পেপার তুলে দেন অতিথিরা। লেকচার পাবলিকেশন্স লি. এর স্থানীয় কর্মকর্তারা জানান, তিন দফায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ এসএসসি পরীক্ষার্থীকে টেস্ট পেপার দিয়েছেন তারা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com