1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ইংল্যান্ড দলের খেলার সময় সুচী

  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬
  • ৪২৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে। সবকিছু ঠিকমত চললে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে ইংল্যান্ড দল।

বাংলাদেশ সিরিজে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে।

এছাড়াও বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি মূলক ওয়ানডে ম্যাচ ও একটি দুই দিনের প্রথম শ্রেণির প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

সিরিজ শুরু হবে প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ দিয়ে। আগামী তিন অক্টোবর সকালে ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

এরপর ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। দুটি ম্যাচই দিবারাত্রির।

এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচ। এরপর একই ভেন্যুতে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বিসিবি একাদশের বিপক্ষে দু’দিনের প্রথম শ্রেণির প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ইংল্যান্ড।

প্রথম টেস্ট হবে চট্টগ্রামে ২০ থেকে ২৪ অক্টোবর। এরপর আবারও দু’দল ফিরবে ঢাকায়। ২৮ অক্টোবর থেকে মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com