1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি সিরিজ আজ

  • Update Time : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আজ বুধবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে হারানোর পর টাইগাররা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।

মাহমুদউল্লাহর নেতৃত্বে আজ থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সোমবার হাতে আঘাত পাওয়া আফিফ হোসেন এদিন অনুশীলন করেননি। ব্যথা অনুভব করায় হোটেলে বিশ্রামে কাটিয়েছেন। যদিও অধিনায়ক বলছেন, খেলার জন্য প্রস্তুত আফিফ।

সেক্ষেত্রে সৌম্যর একাদশের বাইরে থাকার সম্ভাবনা বেশি। ওপেনিংয়ে নাঈম শেখ ও লিটন হতে পারে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। তিনে সাকিব, চার ও পাঁচে মুশফিক ও মাহমুদউল্লাহ। পেস ডিপার্টমেন্ট সামলাবেন মোস্তাফিজ ও শরিফুল। নাসুম ও আমিনুল বিপ্লবের মধ্যে একজন সুযোগ পাবেন একাদশে।

বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘প্রতিপক্ষ যেই হোক না কেন, সিরিজ জয়ই প্রাধান্য পাবে। যে কোনো সিরিজ জয়ই বড়। আমি মনে করি ৫০ ওভারের ফরম্যাটে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় ছিল দুর্দান্ত অর্জন। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই জয় ছিলো। আমি একটির তুলনায় আরেক সিরিজকে এগিয়ে রাখাটা পছন্দ করি না। প্রতিটি সিরিজ জয় দলের জন্য বিশেষ।’

নিউজিল্যান্ড দলের ফিন অ্যালেন করোনা মুক্ত হয়েছেন। তবে প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা নেই। একাদশও ম্যাচের দিনই ঠিক করবে ব্ল্যাক ক্যাপরা। হোম কন্ডিশনে টাইগাররা যে ভয়ংকর তা ভালোই জানে সফরকারীরা। তবে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন অধিনায়ক টম লাথাম।

কিউই অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি দেখেছি। এই কন্ডিশন যে আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে তাও জানি। বাংলাদেশের স্পিনাররা বিশ্বমানের। ওদের ব্যাটসম্যানরাও ভয়ংকর। যে কোন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমাদের ব্যাটসম্যানদের খুব কঠিন চ্যালেঞ্জের মুখে পরতে হবে। তবে পেসাররা খুব প্রতিভাবান। আমার বিশ্বাস ওরা পার্থক্য গড়ে দিতে পারবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com