1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার বিএনপি নেতা জুমার দিন কখন দোয়া কবুল হয়, হাদিসে যা বলা হয়েছে চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড

বাজেটে ‘শিশুদের নিয়ে আলাদা অধ্যায় থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী

  • Update Time : বুধবার, ২০ মে, ২০১৫
  • ৫৪১ Time View

স্টাফ রিপোটার:: আসন্ন ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটে ‘শিশুদের নিয়ে আলাদা অধ্যায় থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে, বাজেটে শিশুদের জন্য বরাদ্দ করা অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না- তা মনিটরিং করতেও বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে অর্থমন্ত্রণালয়ে শিশু অধিকার সংক্রান্ত পার্লামেন্টারি ককাসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন তিনি।
পার্লামেন্টোরি ককাসের প্রধান ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি প্রতিনিধি দলে নেতৃত্ব দেন। প্রতিনিধি দল বাজেটে শিশুদের অধিকার নিশ্চিত সংক্রান্ত ৫ দফা সুপারিশ অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করে। বৈঠকে বাজেট প্রণয়নে শিশুরা কী ধরনের বাজেট চায়, সে বিষয়ে তাদের মতামত নেওয়ার আহ্বান জানানো হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় আমি পরবর্তী বাজেটে শিশুদের জন্য আলাদা বাজেট প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল। বাজেট যেভাবে প্রণয়ন করতে হয়, সেভাবে তারা করতে পারেনি। ফলে যে ভাবে শিশু বাজেট প্রণয়নের ইচ্ছা ছিল সেভাবে করা সম্ভব হবে না হয়তো। তবে আগামী বাজেটে শিশুদের জন্য আলাদা কিছু থাকবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com