1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু জগন্নাথপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন, নৌকাসহ আটক ২, ​ চার লাখ টাকা অর্থদণ্ড ইউপি নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা জগন্নাথপুর প্রবাসী স্বামীর সাথে মোবাইলে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মধ্যে সংঘর্ষ ভেঙে যাচ্ছে যুক্তরাজ্য, শিগগির আসছে বড় ঘোষণা!

বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

খালে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে তাহের মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ জাহের নামে একজনকে আটক করেছে। সোমবার সকালে উপজেলার খাগাউড়া ইউনিয়নের রাজপাড়া গ্রামের খোড়ানগর খালে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে উপজেলার খাগাউড়া ইউনিয়নের রাজপাড়া গ্রামের জাহির উল্লা ভাতিজা শরীফ ও হানিফকে নিয়ে গ্রামের খোড়ানগর খালে মাছ ধরতে যান। এ খবর পেয়ে একই গ্রামের তাহের মিয়া সেখানে যান এবং তাদের ওই খালে মাছ ধরতে নিষেধ করেন। এ নিয়ে প্রথমে উভয়পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা, ও টেঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে এসে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে প্রতিপক্ষের উপর্যুপরি আঘাতে তাহের মিয়া গুরুতর জখম হলে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় নতুন করে উত্তেজনা ও সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক জানান, খালে মাছ ধরাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে জাহের নামে একজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com