1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বানিয়াচংয়ে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থীসহ দুইজনের

  • Update Time : বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ২৪৬ Time View

 

জগন্নাথপুর২৪ ডেস্ক:: হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিজানুর রহমান (৫২) ও ১২ নং সুজাতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শতমুখা গ্রামের তানিয়া আক্তার নামে এক শিক্ষার্থীর বজ্রঘাতে মৃত্যু হয়েছে।

দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে অন্যান্যদের সাথে নউল্লার হাওরে ধান কাটছিলেন মিজানুর রহমান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে উপজেলার ১২ নং সুজাতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শতমুখা গ্রামে তানিয়া অাক্তার (১৪) নামে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তানিয়া ওই গ্রামের মো. জাহির মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, সুজাতপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তানিয়া বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বৃষ্টি শুরু হলে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিল। এসময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।

১২ নং সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস কুদ্দুস শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com