1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বাসচাপায় প্রাণ গেল তিনজনের

  • Update Time : মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ২৬৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বাসের চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ১০টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের লাশ ঘটনাস্থলে রয়েছে। তাঁদের পরিচয়ের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসবি পরিবহনের দূরপাল্লার একটি বাসের সামনের চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সামনের একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের তিনজন যাত্রী নিহত হন। দু-তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তিনজনের লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে। তাঁদের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com