1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন

বাসচাপায় শিক্ষার্থী হত্যা: সিলেটে আন্দোলনে ফুঁসে উঠেছে ছাত্রসমাজ

  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৩২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘোরি মো. ওয়াসিম আফনানকে বাসচাপা দিয়ে হত্যার প্রতিবাদে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে সিলেটের চৌহাট্টাস্থ পয়েন্ট। ফুঁসে উঠেছে ছাত্র সমাজ। ঘরে ঘরে চলছে প্রতিবাদ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘোরি মো. ওয়াসিম আফনানকে বাসচাপা দিয়ে হত্যার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা চৌহাট্টা সড়ক অবরোধ করে রেখেছে।

রবিবার সকাল ১১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে ওয়াসিমের সহপাঠীরা। দুপুর ১২টার দিকে তারা নগরীর চৌহাট্টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন। শিক্ষার্থীদের অবরোধে চৌহাট্টার শত শত যানবাহন আটকা পড়েছে।
এ সময় শিক্ষার্থীরা ওয়াসিমের হত্যার প্রতিবাদে বাস চালক ও হেলপারকে দ্রুত বিচারসহ ঘাতক ‘উদার’ পরিবহন বাসের রুট পারমিট বাতিল, লাইসেন্স বাতিলসহ, নিরাপদ সড়কের দাবিতে ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় চলতে পারবে না বলে হুঁশিয়ারী দেন।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যার দিকে সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম আফনানকে ‘উদার’ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ভ-১৪-১২৮০) চাপা দিলে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন।
সুত্র-ইত্তেফাক

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com