1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

বিএনপি’র ৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট

  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিএনপির সাতজন সংসদ সদস্যের মধ্যে ৬ জনের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। রোববার সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমা দেয়ার পর রাতে গেজেট প্রকাশ করা হয়। শূন্য ঘোষিত আসনগুলো হচ্ছে- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২ ও এবং সংরক্ষিত নারী আসনের (মহিলা আসন-৫০)। মেয়াদপূর্তির এক বছর আগেই বিএনপি’র সাত এমপি সংসদ ছাড়লেন। ৯০ দিনের মধ্যে ওই আসনগুলোতে উপ-নির্বাচনের আইনি বাধ্যবাধকতা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদ বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। সরাসরি স্বাক্ষর করে তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে। নির্বাচন কমিশনার মো. আলমগীর রোববার বিকালে জানিয়েছেন, আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ হওয়ার পর উপ-নির্বাচনের প্রস্তুতি নেবে কমিশন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com