1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আটক

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৮৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে ডিবি। আজ রবিবার সকাল ৯টা ২০ মিনিটে তাকে ডিবি পুলিশ বাসা থেকে আটক করে নিয়ে যায়।

আজ সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী রাহাত আরা বেগম বলেছেন, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসেন। মির্জা ফখরুলসহ বাসার সবার সঙ্গে কথা বলেন। এরপর সিসি ক্যামেরার ফুটেজ, হার্ড ডিস্ক নিয়ে ভবনের নিচে চলে যান তারা। ঠিক ১০মিনিট পর আবার ফিরে এসে আটক করে নিয়ে যান।
তিনি আরো বলেন, মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিল। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না। আশা করব- যদি জিজ্ঞাসাবাদ করতে চায়, তা করে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। সুত্র কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com