1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

বিভাগীয় সম্মেলনে পরিচয় পাননি সুনামগঞ্জ আ’লীগ সভাপতি ও সম্পাদক

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৬০২ Time View

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ আওয়ামীলীগ’র বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে সিলেটের ৩টি জেলার সভাপতি কিংবা সাধারন সম্পাদকের পরিচয় করিয়ে দেয়া হলেও একমাত্র সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের পরিচয় করিয়ে দেয়া হয়নি। এ নিয়ে সুনামগঞ্জের আওয়ামীলীগ নেতাকর্মীরা মধ্যে বিরোধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আয়োজকরা অনুষ্টানে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলার সাধারন সম্পাদক নেছার আহমদ ও হবিগঞ্জ জেলার সভাপতি এডভোকেট আব্দুল জাহির এমপিকে পরিচয় করিয়ে দেন। কিন্তু সম্মেলনে উপস্থিত সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবীর ইমনকে পরিচয় করি দেয়া হয়নি। বিষয়টি সুনামগঞ্জের আওয়ামীলীগের নেতাকমীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামীলীগ নেতা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিভিন্ন গ্রুপে বিভক্ত। এ কারনে হতো সুনামগঞ্জের নেতাদের উপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ক্ষুব্দ। তাই তাদের পরিচয় করিয়ে দেয়া হয়নি। অপর দিকে আরেক আওয়ামীলীগ নেতা বলেন, সুনামগঞ্জ জেলা বাদে সিলেটের সকল জেলার সভাপতি/সম্পাদকের পরিচয় তোলে ধরা হলো অথচ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে পরিচয় করিয়ে দেয়া হয়নি। এটা খুবই দুঃখজনক।
তবে শুধুমাত্র দিরাই উপজলো আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায় সম্মলেনে বক্তব্য দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com