1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৪৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নওধার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী।

নিহত মনিরুজ্জামান লিলু (৪৮) উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্ব পাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন মনিরুজ্জামান লিলু রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

মনিরুজ্জামান লিলুর ভাতিজা বাবুল মিয়া বলেন, “বুধবার আমার চাচা গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে চাচাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। “

খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি রমা প্রসাদ বলেন, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “নিহত ব্যক্তি আওয়ামী লীগ করতেন বলে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সুত্র বিডি নিউজ

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com