1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

বিশ্বনাথে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১ জুয়াড়ি আটক

  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ২১১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের বিশ্বনাথের বৈরাগী বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়াখেলার সরঞ্জামাদিসহ ১১ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- উপজেলার দক্ষিণ কাটালীপাড়ার রফিকুল ইসলামের ছেলে সোলেমান আলী (১৯), মৃত আছকির আলীর ছেলে জাহিদ মিয়া (১৮), নুরুল হকের ছেলে আব্দুল্লাহ (২১), মৃত ওমর আলীর ছেলে ফয়জুল হোসেন (৩৪), মৃত আব্দুল খালিকের ছেলে তোফায়েল আহমদ (১৮), মৃত মনির উদ্দিনের ছেলে রায়হান (২৪), গোলাম হোসেনের ছেলে মজিবুর (১৯), মৃত তাজিলের ছেলে রুবেল (২২), আমতৈল গ্রামের ময়না মিয়ার ছেলে লায়েছ মিয়া (২১), আব্দুল রইছের ছেলে আব্দুল হাদি (২৭) ও নুর উদ্দিনের ছেলে জয়নাল আবেদিন (২৩)।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, আটককৃতদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫ টি মোবাইল হ্যান্ডসেট ও নগদ ২২৯০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
শেয়ার করুন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com