জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের বিশ্বনাথ উপজেলার পল্লীতে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ইমন মিয়া (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। সে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বাড়ই গ্রামের আতিক মিয়ার ছেলে ও পূর্ব শ^াসরাম গ্রামের অস্থায়ী বাসিন্দা। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানায়, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ^াসরাম গ্রামের ৪র্থ শ্রেণির ওই ছাত্রী ঘটনার দিন গত বুধবার (২৫ আগস্ট) বিকেলে খেলার উদ্দেশ্যে পাশর্^বর্তী পূর্ব শ^াসরাম তার সহপাঠীর বাড়িতে যায়। খোশগল্পের এক পর্যায়ে বান্ধবী পুকুর ঘাটে গেলে, সে তার মায়ের সাথে কথা বলছিল। তখন পাশাপাশি বাড়িতে বসবাসকারী বখাটে কিশোর ইমন তাকে ডেকে নিয়ে যায়। গ্রামের সেলিম মিয়ার রান্নাঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে চম্পট দেয় সে। দীর্ঘ সময় ঘটনাস্থলে অচেতন পড়ে থাকে ওই ছাত্রী। দীর্ঘ সময় বাড়িতে তার অনুপস্থিতি দেখে, অনেক খোঁজাখুঁজি করে ওই রান্না ঘরেই অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ভিকটিমের দাদি। খবর পেয়ে রাতেই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে থানা পুলিশ। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নাম্বার-১৫, তাং-২৫.০৮.২০২১ইং)
এ বিষয়ে বিশ^নাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, । এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়া হবে বলে জানান ওসি।
Leave a Reply