1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বিশ্বনাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপির প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩৩২ Time View

বিশ্বনাথ প্রতিনিধি-
বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ধানের শীষ নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ইমাদ উদ্দিন খান জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী জবেদুর রহমানের চেয়ে ৩৮৫ ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হন।
দীর্ঘ ১৭ বছর পর সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী ইমাদ উদ্দিন খান (ধানের শীষ প্রতীক) নিয়ে ৩ হাজার ১৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতিকে জবেদুর রহমান পেয়েছেন ২ হাজার ৭৮১ ভোট। আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) সামছু ইসলাম লয়লুছ ২ হাজার ৭৪১ ভোট পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়। সকালে উপজেলার বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ইউনিয়নের ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি ও বিজিবি মোতায়েন করা হয়। এছাড়াও ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল রাখা হয়েছিল।
রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার জানান, দশঘর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ১১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩৯ জন ও মহিলা ভোটার ৬ হাজার ৯০৯ জন ভোটারের মধ্যে ১০ হাজার ৫৬৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, ২০০৩ সালে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৭ সালে দেশে জাতীয় পরিচয়পত্রের কাজ চলাকালীন সময়ে মীরপুর ইউনিয়নের লহড়ি গ্রামের একটি অংশ জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার ভোটার হওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরপর আইনি জটিলতায় নির্বাচনী কার্যক্রম আটকে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com