1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

বিশ্বনাথে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৩৮৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিশ্বনাথে অভিযান পরিচালনা করে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল ৩টার দিকে পৌরশহরের নতুন বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণালীপাল।  আদালত পরিচালনাকালে মৎস্য ও পশু খাদ্য আইনে মেসার্স শাহজালাল ট্রেডার্সকে ২ হাজার টাকা, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে শাহজালাল পোল্ট্রি ফার্মকে ৫ হাজার টাকা ও ভোক্তা অধিকার আইনে বিসমিল্লাহ হোমিও হলকে ২ হাজার জরিমানা করা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুস শহীদ হোসেন ও থানার শিক্ষানবীশ উপপরিদর্শক (পিএসআই) অমিত সিংহপ্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com