1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

বৈষম্যবিরোধে আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা, দিলেন অনুদান

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ‌ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি।

বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে।

 

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন এ কথা বলেন। এসময় বিএনপির পক্ষ থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার কথাও জানান স্থায়ী কমিটির এ সদস্য।

হাসপাতাল পরিদর্শনে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আহতদের পরিস্থিতি এখনো ভালো নয়। কিছু আহত ব্যক্তির চিকিৎসা দেশে সম্ভব নয়। তাই তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আহতদের পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর আগেও তাদের সহযোগিতা করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com