1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

বোমা হামলায় যুবলীগ নেতা নিহত

  • Update Time : শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ২৪৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: যশোরে দুর্বৃত্তদের বোমা হামলা ও ছুরিকাঘাতে
এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। নিহত যুবলীগ নেতার নাম আরাফাত রহমান লিটন (৩২)।

শুক্রবার রাতে বোমা হামলার পর শনিবার ভোরে তিনি মারা যান।

বোমা হামলায় আরও এক যুবলীগকর্মী আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ মহিলা অধিদফতরের সামনে (ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় চত্বর) এ বোমা হামলার ঘটনা ঘটে।

তবে কে বা কারা এ বোমা হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।

নিহত আরাফাত রহমান লিটন শহর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল মুন্না মনুর ছেলে।

আহত যুবলীগকর্মী ফজলুল করিম মিলন একই এলাকার জামাল হোসেনের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রমতে, লিটন ও মিলন রাত ১০টার দিকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে কয়েকটি বোমা হামলা করে ও লিটনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

বোমায় আহত হন পাশে থাকা মিলনও। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন। সারা শরীরে বোমার স্প্লিন্টার বিদ্ধ হওয়ায় লিটনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া জানান, বোমা হামলার ঘটনায় কারা জড়িত তা পুলিশ উদ্ঘাটনের চেষ্টা করছে।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com