1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

ভাঙা হচ্ছে বিএনপি নেতা মওদুদের গুলশানের সেই বাড়ি

  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৪২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে সপরিবারে উচ্ছেদ করার ১৮ দিন পর গুলশানের সেই বাড়ি ভাঙতে শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

রোববার সকাল ৯টার পর রাজউক কর্মীরা গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ের ওই বাড়ি ভাঙা শুরু করেন।

ঘটনাস্থলে পরিদর্শনে দেখা গেছে, রাজউক কর্মীরা যন্ত্রপাতি দিয়ে একতলা ভবনটি ভাঙার কাজ করছেন। কয়েকটি ট্রাক এনে রাখতে দেখা গেছে সেখানে।

১৯৭২ সাল থেকে গুলশানের বাড়িটিতে বসবাস করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। প্রথমে ছিলেন ভাড়াটিয়া। পরে ভাইয়ের নামে জাল কাগজপত্র তৈরি করে তিনি বাড়িটির মালিকানা দাবি করেন।

এভাবে দীর্ঘ ৪৫ বছর তিনি কূটনৈতিক এলাকার বৃহৎ আয়তনের বিলাসবহুল বাড়িটি নিজের দখলে রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com