1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

ভাঙ্গনের কবলে ঝুঁকিতে পড়েছে বেগমপুর সড়ক

  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ৩৩৯ Time View

সেলিম খান পাইলগাঁও থেকে : জগন্নাথপুর উপজেলার ৯নং পাইলগাঁও ইউনিয়নের জালালপুর ভাঙ্গাবাড়ির সামনের রাস্তা কুশীয়ারা নদীর ভাঙ্গনের কবলে পড়ে ঝুঁকির মধ্যে পড়েছে। গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি জগন্নাথপুর উপজেলা থেকে স্বাধীনবাজার-জালালপুর-অলইতলী-কাতিয়া-বড়ফেছি বাজার হয়ে ওসমানীনগর উপজেলার বেগমপুরের হাইওয়েতে সংযুক্ত। প্রতিদিন ওই সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল করলেও ভাঙ্গাচুরা রাস্তা ও বর্তমানে নদী ভাঙ্গনের কবলে পড়ায় সড়ক দিয়ে যান চলাচল ঝুঁকিতে পড়েছে।

কুশিয়ারা নদীর কবলে পড়ে জালালপুর গ্রামের অনেক বাড়ি-ঘর নদীভাঙ্গনে বিলিন হওয়ায় এ জায়গাটিকে ভাঙ্গাবাড়ি বলে ডাকা হয়। অনেক বছর থেকে জালালপুর গ্রামটি নদীতে ভেঙ্গে যাচ্ছে প্রশাসন বা জাপ্রতিনিধিদের তেমন কোনো তোড়জোর নেই। গত কয়েকদিন যাবৎ বৃষ্টিতে আবারো নদী ভাঙ্গনের ফলে এই মেইন রাস্তাটি ভাঙ্গনের কবলে পড়ে। এখন এই রাস্তায় যানবাহন চলাচল করছে খুব বিপদজনক ভাবে ঝুকি নিয়ে। এলাকার বিশিষ্টজন ও সাধারণ মানুষ সংশয় প্রকাশ করে দূত সংস্কারের দাবী করছেন।ও
এ ব্যাপারে ৯নং পাইলগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আবুল খায়ের, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাছুম আহমদ ও ইউনিয়ন ছাত্রলীগ এর সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুর রহমান সোহাগসহ অনেকেই জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, এ রাস্তাটি আমাদের এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ন রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষার্থী’সহ হাজার মানুষ মারাত্মক ঝুকি নিয়ে চলাফেরা করেন। তাই অতিসত্তর এ রাস্তাটি সংস্কার করার উদ্যোগ গ্রহন করা দরকার। তারা এ রাস্তার কাজ সম্পন্ন করতে এ এলাকার মাননীয় সাংসদ প্র্রতিমন্ত্রী এমএ মান্নান,উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মুক্তাদীর অাহমদ ও ইউনিয়ন চেয়ারম্যান সহ এলজিইডি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com