1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৭০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ভারতে চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ২০২১ সালের ফাইনালে লর্ডসে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড।

এবার শুরু থেকেই দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত খেলা ১৮ টেস্টে ১১টিতে জিতেছে তারা। ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে আছে সবার ওপরে। ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের ফল যা-ই হোক, শীর্ষেই থাকবে অস্ট্রেলিয়া।
আগামী জুনে ওভালে অনুষ্ঠিত হবে চলতি চক্রের শিরোপা নির্ধারণী ম্যাচটি। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলা স্মিথ আইসিসিকে বলেন, এ অর্জনের কৃতিত্ব সংশ্লিষ্ট সবার।

স্মিথ বলেন, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার ওঠা অবিশ্বাস্য এক অর্জন। বেশ কিছু দিন ধরে এটাই আমাদের লক্ষ্য ছিল। গত দুই বছরে আমরা যে মানের ক্রিকেট খেলেছি তার জন্য খেলোয়াড় ও স্টাফরা অনেক কৃতিত্বের দাবিদার। টেস্ট চ্যাম্পিয়ন হিসেবে শেষ করতে পারা হবে সবার জন্যই দারুণ এক পুরস্কার।

ফাইনাল খেলার সম্ভাবনা এখনো আছে ভারতের। আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেবে তারা। ৬০.২৯ শতাংশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বিরাট কোহলিরা।

শ্রীলংকারও সুযোগ আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার। ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টেই লংকানদের জিততে হবে, সঙ্গে কামনা করতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হার।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com