1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ভারত ও পাকিস্তানি সমর্থকদের মধ্যে সংঘর্ষ

  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ৩৭৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভারত ও পাকিস্তানের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ হয়েছে ইংল্যান্ডের ওভালে। শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। ওই ম্যাচ শেষে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ভারত ও পাকিস্তানি সমর্থকদের মধ্যে ছোটখাটো সংঘর্ষের খবর পাওয়া গেছে। এরমধ্যে উল্লেখযোগ্য লেস্টার শহরের সংঘর্ষ। ফাইনালের পর লেস্টারের একটি রাস্তায় দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিংন্ত্রণে নেয়। দুই দলকে তারা আলাদা করে দেয়। তবে তবুও তাদের মধ্যকার উত্তেজনা থামেনি। ভারত ও পাকিস্তানের সমর্থকদেরকে পুলিশ রাস্তার দুই পাশে আলাদা করে দেয়। পুলিশ গাড়ি নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। তারপরও পুলিশের মাথার ওপর দিয়ে তারা একে অন্যের দিকে ঢিল ছুড়তে থাকে। এক দল অন্য দলকে নিয়ে উত্তেজনাকর সেøাগান দিতে থাকে। তবে পুলিশ থাকায় পরিস্থিতি ভয়াবহতার দিকে যায়নি। কিন্তু এই ঘটনায় লেস্টারের স্থানীয়রা ক্ষুব্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটবার ভিডিও পোস্ট করে সমালোচনা করেছে তারা। একজন লিখেছেন, ‘এমন অসভ্য কাজ করতে হলে নিজ দেশে ফিরে গিয়ে করো। এখানে নয়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com