1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিস্টকালের বাস ধর্মঘটের ডাক

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ৩৭৪ Time View

স্টাফ রিপোর্টার :: মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিস্টকালের জন্য আন্ত:জেলা বাস ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। কদমতলীতে হানিফের কাউন্টারে অগ্নিসংযোগের প্রতিবাদে এ ধর্মঘট আহ্বান করেছে তারা।

সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ জনতা ২ অক্টোবর রাতে নগরীর কদমতলীতে হানিফের কাউন্টারে অগ্নিসংযোগ করে।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমিতির সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, “কাউন্টারে হামলা ও অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু এই সময়ের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আমরা বাদ্য হয়ে ধর্মঘট আহ্বান করেছি। হামলাকারীদের গ্রেফতারের পূর্ব পর্যন্ত ধর্মঘট চলবে।”

উল্লেখ্য, গত শুক্রবার (২ অক্টোবর) রাত ৯ টায় নবীগঞ্জের সৈয়দপুরে ট্রাকের সাথে হানিফ পরিবহনের বাসের দুর্ঘটনায় ৭ জন নিহত হন। এতে আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ পলাশের স্ত্রী-পুত্র এবং এক সেনা সদস্যও নিহত হন। ওইরাতেই ২ টার দিকে ২০/২৫ টি মোটরসাইকেল যোগে একদল যুবক কদমতলীতে হানিফের কাউন্টারে অগ্নিসংযোগ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com