1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব জগন্নাথপুরের হাসপাতালে গরমজনিত রোগীর ঢল: লোডশেডিংয়েও জেনারেটরের সুফল থেকে বঞ্চিত রোগীরা প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মজিদপুর প্রতিভা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে পুরস্কার বিতরণ ও প্রবাসী সংবর্ধনায় রেজাউল করিম রিজু- বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে

  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০১৬
  • ৫৭৬ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবীদ সমাজসেবী ও শিক্ষানুরাগী রেজাউল করিম রিজু বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। আমাদের প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত করছে। তিনি বলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নের্তত্বে শিক্ষাক্ষেত্রে জগন্নাথপুরে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে। এধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে শেখ হাসিনার সরকারের প্রতি সমর্থন অক্ষুন্ন রাখতে হবে। তিনি মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সরকারের পাশাপাশি আমাদের প্রবাসীরা দেশের শিক্ষাসহ আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে দেশকে এগিয়ে নিতে সহযোগীতা করছেন। তিনি শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর প্রতিভা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রবাসী সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মজিদপুর গ্রামের প্রবীন মুরব্বী এলাইছ মিয়ার সভাপতিত্বে ও প্রতিভা এডুকেশন ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমন এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার রায়, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,জগন্নাথপুর প্রেসক্লাব সদস্য জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক আলী আহমদ জেলা যুবলীগের সদস্য তরুণ রাজনীতিবীদ আলাল হোসেন রানা,সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী মন্তেশর আলী, মুহিবুর রহমান সুফি, হাজী ওয়াহিদুর রহমান,আবুল কালাম,আজহার আলী, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মন্নান, সদস্য সিরাজ মিয়া, সমাজসেবী ডাঃ সফিকুর রহমান, প্রতিভা এডুকেশন ট্রাস্টের সহ-সভাপতি হাফিজ সাজ্জাদুর রহমান, DSC06298 সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মজিদুপর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলকিছ বেগম,গ্রামের মুরব্বী কাচা মিয়া,আব্দুল গফুর,এখলাছুর রহমান, বাদশা মিয়া, সংগঠনের সভাপতি তাজুদ মিয়া,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নিজামুল করিম,সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ রিজু আহমদ,দপ্তর সম্পাদক তমজিদুর রহমান,ক্রীড়া সম্পাদক রুমন মিয়া,সহ-ক্রীড়া সম্পাদক রাজু আহমদ, সাহিত্য সম্পাদক রুমান আহমদ, সদস্য লিটু মিয়া,তানভীর ইসলাম, সেজু মিয়া, আব্দুল জলিল প্রমুখ সভায় মজিদপুর গ্রামের সন্তান যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম, ওয়াহিদুর রহমান ও আজাহার আলী ১০ হাজার টাকা করে প্রতিভা এডুকেশন ট্রাস্টের তহবিলে অনুদানের ঘোষনা দেন। পরে অতিথিরা সংবর্ধিত ব্যক্তিবর্গ ও বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com