1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

মন্তেশ্বর আলী পাখি মিয়া স্যার আর নেই

  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ৩৮৭ Time View

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক মন্তেশ্বর আলী পাখি মিয়া (৮০)স্যার আর নেই। লন্ডন সময় আজ সকাল ৯টা ২০ মিনিটে বড় ছেলে ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ এর বাসভবনে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি…… রাজিউন)মৃত্যুকালে তিনি স্ত্রী চার ছেলে তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের বাসিন্দা মন্তেশর আলী পাখি মিয়া অত্যন্ত সহজ সরল ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত। শিক্ষার্থীদের নিকট তিনি খুব জনপ্রিয় ছিলেন। মরহুমের বড় ছেলে ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্যারের মৃতদেহ দেশে আনা হবে। তিন চার দিনের মধ্যে হবিবপুর নিজ গ্রামে জানাযা শেষে সমাহিত করা হবে। প্রবীণ শিক্ষক মন্তেশ্বর আলী পাখি মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ, অরূপ সরকার, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাংবাদিক গোবিন্দ দেব, আজহারুল হক ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com