1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না

মন্ত্রিসভায় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রাথমিক সমাপনী চলবে : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ৫১৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, যত দিন পর্যন্ত না মন্ত্রিসভায় সিদ্ধান্ত হবে, তত দিন পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলতে থাকবে। বৃহস্পতিবার সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

২০ নভেম্বর শুরু হতে যাওয়া পরীক্ষা শেষ হবে ২৭ নভেম্বর।

গত মে মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথসভা করে ঘোষণা দিয়েছিল, প্রাথমিক শিক্ষা এখন অষ্টম শ্রেণি পর্যন্ত করা হলো। এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, এটা বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রিসভায় প্রস্তাব পাঠাবে। শিক্ষামন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘উনি ২০১৮ সালের মধ্যেই এটা বাস্তবায়ন হবে বলে আশা করেছেন। আমিও সেই আশাই করছি।’ তবে শিক্ষামন্ত্রীর আন্তরিকতার অভাব আছে বলে তিনি মনে করেন না।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানান, এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন পরীক্ষার্থী অংশ নেবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com