1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০১৫
  • ১২৫৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: ইতিহাসের সপ্তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুইশ উইকেট ও চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।
একই সঙ্গে আবদুর রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দুইশ উইকেট শিকারের অনন্য কীর্তি গড়লেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবার চট্টগ্রামের মাটিতে শুরুতেই ফাফ ডু প্লেসিসকে আউট করেন সাকিব। এরপর হাশিম আমলার উইকেট তুলে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে দুইশ উইকেটের স্বাদ নেন বাঁহাতি এই স্পিনার।
সাকিবের আগে দুইশ উইকেট ও চার হাজার রানের এলিট ক্লাবে নাম লেখান শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও আব্দুর রাজ্জাক, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, নিউজিল্যান্ডের ক্রিস হ্যারিস ও ক্রিস ক্রেয়ানস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি ২০৭ উইকেট নিয়েছেন ১৫৩ ম্যাচ খেলে। এরপরই আছেন সাকিব আল হাসান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com