1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র সুনামগঞ্জে ১০ দিনে লুট ৫ কোটি টাকার বালু ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের মুনিরা কে হোসেন 

মুসলমানদের কারণে অগ্নিকাণ্ড থেকে প্রাণে বেঁচেছে বহুমানুষ

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৪৪১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রমজান মাসে ভোরে ঘুম থেকে উঠা মুসলমানদের কারণে গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত হওয়া থেকে বহু মানুষ রক্ষা পেয়েছেন।

পশ্চিম লন্ডনে লাটিমার রোডের ২৪ তলা ‘গ্রেনফেল টাওয়ার’ ভবনের বাসিন্দারা বলেছে যে তারা অনেকেই ফায়ার অ্যালার্ম শুনতে পান নি। কিন্তু তাদেরকে প্রতিবেশীরা খুব দ্রুত জাগিয়ে দেয়, যাদের মধ্যে বেশকিছু প্রতিবেশী মুসলমান, যারা রমজানের কারণে ভোররাতেই ঘুম থেকে জেগে উঠেছিল। তারাই আসলে প্রথম ভবনে আগুন দেখেছিল।

উল্লেখ্য, মধ্যরাতের পরই ভয়াবহ আগুন লাগে যখন ওই ভবনে বেশির ভাগ ফ্ল্যাটের মানুষ ঘুমন্ত ছিল।

৩৩ বছর বয়সী আন্দ্রে ব্যারোস ইনিডিপেনডেন্টকে বলেন, ‘বেশির ভাগ মানুষকে ঘর থেকে বের করে আনতে মুসলমানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি যাদেরকে দেখেছি তাদের বেশির ভাগই ছিল মুসলিম। তারা অন্যদের খাবার ও কাপড় দিয়েও সাহায্য করেছে। এখনো অনেক মানুষ ভবনের ভেতরে থাকা তাদের বন্ধু ও আত্মীয়র খোঁজ করছে বলে জানান আন্দ্রে।

ভবনের পাশেই অবস্থিত ক্লেমেন্ট চার্চে থাকা শরণার্থী মানুষগুলোকে পানি, খাদ্য ও কাপড় দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে অনেকে। আরেকটি দল বাইরে অপেক্ষারত মানুষদের পানির বোতল দিয়ে সহায়তা করছে। আন্দ্রে জানান, সবাই একে অন্যের সাহায্যে এগিয়ে এসেছে। এইটি সত্যি অভূতপূর্ব যে সবাই সবার পাশে দাঁড়াচ্ছে। ইনডিপেনডেন্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com