1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

মেসির গোলে প্রথর্মাধে এগিয়ে আর্জেন্টিনা

  • Update Time : বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৫১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: মেসির ওপর চাপটা ছিল পর্বতের মতো। আইসল্যান্ড ওই বরফ খন্ডে গঠিত বিশাল ওই পর্বতের চাপটা মেসির ঘাড়ে দিয়ে দিয়েছে। ক্রোয়েশিয়া ম্যাচেও মেসি সেই ভার হতে মুক্ত হতে পারেননি। মুক্ত করতে পারেননি তার দল আর্জেন্টিনাকেও। কিন্তু নাইজেরিয়ার বিপক্ষে সে চাপ বেশিক্ষণ নিজের ওপর রাখলেন না। ম্যাচের শুরুতেই সব চাপ দিয়ে দিলেন নাইজেরিয়ার ঘাড়ে।
ম্যাচের তখন ১৪ মিনিট। মাঝমাঠ থেকে লম্বা পাস দিলেন ইভার বানেগা। বলটি নিজের থাইয়ের ওপর নিলেন মেসি। বলও শুনল মেসির কথা। এরপর পা ছুঁইয়ে সামনে বাড়ালেন বল। তার পেছনে থাকা নাইজেরিয়া ডিফেন্ডার হয়ত লাভ হবে না জেনেও ধাওয়া করলেন মেসির। লাভ হলোও না। বাঁ পায়ের কোনাকুনি মেসির শট। তা থেকে গোল। আর্জেন্টিনা নিল ১-০ গোলের লিড। আর মেসি দৌড়ে গেলেন গ্যালারির কাছে। হাঁটু গেড়ে বসে ধন্যবাদ জানালেন ঈশ্বরকে।
শুরুতেই দারুণ বল দেওয়া বানেগার কৃতিত্ব অবশ্য দিতেই হবে। আগের দুই ম্যাচে প্রথম একাদশে জায়গা মেলেনি তার। আর্জেন্টিনা দলে বড়সহ পরিবর্তনের মধ্যে আছে বানেগার নামও। শুরুতেই মেসিকে দিয়ে গোল করিয়ে বানেগা বুঝিয়ে দিলেন কেন ম্যারাডোনাও তাকে নিয়ে কথা বলেছেন। মাঝমাঠে তার গুরুত্ব আসলে কতটুকু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com