1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

মেসি ও ফুটবল একই সঙ্গে চলে, বলছেন বেনজেমা

  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৯ Time View

স্পোর্টস ডেস্ক::

বহুদিন রিয়াল মাদ্রিদকে ভুগিয়েছেন বার্সেলোনার হয়ে। এখন তিনি প্যারিস সেইন্ট জার্মেইঁতে। তবে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের ভালো করেই জানা কতটা ভয়ঙ্কর হতে পারেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামার আগেও তাই তাদের ভাবনায় স্বাভাবিকভাবেই আছেন আর্জেন্টাইন তারকা

মঙ্গলবার রাতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন রিয়াল তারকা করিম বেনজেমা। মেসিকে নিয়ে খুব বেশি কথা বলতে না চেয়ে ভাসিয়েছেন প্রশংসায়। ফুটবল ও মেসি একই সঙ্গে চলে বলেও মন্তব্য করেছেন ফরাসি তারকা।

তিনি বলেছেন, ‘আমি মেসিকে নিয়ে কথা বলব না। সে অসাধারণ একজন খেলোয়াড়। যখন বার্সেলোনায় খেলতো, তার বিপক্ষে অনেকগুলো ম্যাচ খেলেছি। যদি মেসিকে নিয়ে কথা বলতে চাই, ফুটবল নিয়ে কথা বলতেই হবে কারণ দুইটা জিনিস একই সঙ্গে যাই।’

জাতীয় দলে এমবাপের সতীর্থ বেনজেমা। সময়ের অন্যতম সেরা তরুণ তারকার রিয়ালে যাওয়ার গুঞ্জনটা অনেকদিনের। চলতি মৌসুমের পর যাওয়ার সম্ভাবনা জোরালো। বেনজেমাও বলছেন, একদিন ঠিকই রিয়ালের হয়ে খেলবেন এমবাপে।

তিনি বলেছেন, ‘এটা অনেক বড় ম্যাচ। এমবাপের বিপক্ষে খেলাটা হবে বিশেষ কিছু। সবাই জানে একদিন সে মাদ্রিদে আসবে। তাকে একটা ম্যাচ খেলতে দেন সে জানে কীভাবে খেলতে হয়।’

দুই দলের মুখোমুখি লড়াই নিয়ে তিনি বলেছেন, ‘আমার কাছে পিএসজি দারুণ দল। কারণ তাদের দলে ভালো খেলোয়াড়রা আছে। চ্যাম্পিয়ন্স লিগে তারা নিজেদের অবস্থানের উন্নতি করেছে এবং খুব ভালো খেলছে। আপনি বলতে পারবেন না এই দলটা ভালো ফুটবল খেলছে না। এখনকার ফুটবলে কেউ ফেভারিট নেই, যেকেউ ম্যাচ জিততে পারে।’

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com