1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

মেসি-রোনালদোদের নিরাপত্তায় পাকিস্তান সেনাবাহিনী!

  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পাকিস্তানের মাটিতে এখন কোনো আন্তর্জাতিক সিরিজ হলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় চারপাশ। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাসদস্য। এবার আর নিজের দেশে নয়, বরং কাতার বিশ্বকাপে ফুটবলারদের নিরাপত্তা দেবে পাকিস্তান সেনাবাহিনী! দুজন ফেডারেল কেবিনেট সদস্যের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউন।

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ।

সারাবিশ্ব থেকে লাখো মানুষ খেলা দেখতে কাতারে যাবে। এই বৈশ্বিক আসরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না কাতার প্রশাসন। কিন্তু বিশ্বকাপের মতো ক্রীড়াযজ্ঞ সামলানোর মতো পর্যাপ্ত নিরাপত্তাকর্মী কাতারের নেই। তাই পাকিস্তানের কাছে সাহায্যের অনুরোধ করেছিল কাতার। পাকিস্তানের মন্ত্রিসভা সেই অনুরোধ অনুমোদন করেছে। মন্ত্রিসভার সম্মতির কথা জানিয়েছেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মরিয়ম ঔরঙ্গজেব।

জানা গেছে, বিশ্বকাপের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে পাকিস্তান সেনাবাহিনীর সাহায্য চেয়ে আগেই অনুরোধ করেছিল দোহা। ইসলামাবাদের পক্ষ থেকে এত দিন বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি। আজ মঙ্গলবার দুই দিনের দোহা সফরে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার আগেই কাতার প্রশাসনের অনুরোধে সাড়া দিয়েছে পাকিস্তান। দুই দেশের সুম্পর্ককে গুরুত্ব দিয়ে কাতারের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন পাকিস্তানের সেনাবাহিনী।

বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে কোনো সমঝোতাপত্র সাক্ষর হয়েছে কি না, তা জানানো হয়নি। কিংবা কতজন সেনা পাঠানো হবে, সেখানে তারা কী কী দায়িত্ব পালন করবেন- সে বিষয়েও কিছু বলা হয়নি। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর সফর পাকিস্তান-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করবে এবং এগিয়ে নিয়ে যাবে। শক্তি, বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের আলোচনা হবে। ‘

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com