1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:

যে কোন সময় ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষনা

  • Update Time : শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮
  • ৩২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে আলোচনা। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শনিবার সকাল ১১টায় ফের বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। এদিন যেকোনো সময় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।শনিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আবার বৈঠকে বসেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি।এর আগে শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে ২০৬ আসনে বিএনপি তাদের ধানের শীষের কাণ্ডারিদের নাম ঘোষণা করেছে। ঘোষণা না দেওয়া বাকি ৯৪টি আসনের মধ্যে আরও কয়েকটি বিএনপির আসন রয়েছে বলে জানা গেছে।তবে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সরকারি বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপিকে আসনের চাহিদা নিয়ে যে তালিকা দিয়েছে, সে বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে না পারায় শুক্রবারও প্রার্থী ঘোষণা করা হয়নি। যদিও ঘোষণা দেওয়া হয়েছিল শুক্রবার (৭ ডিসেম্বর) বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা করার কথা ছিল।বিষয়টি নিয়ে ড. কামালের নেতৃত্বাধীন গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুর বারী হামীম বলেন, আসন বণ্টন নিয়ে আলোচনা এখনো চলছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আজ যেকোনো সময় প্রার্থী ঘোষণা করা হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com