1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

রমজানেও খোলা থাকবে স্কুল-কলেজ

  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রতি বছর রমজান মাসে স্কুল কলেজ বন্ধ থাকলেও আসন্ন রমজানে দেশের প্রাক-প্রাথমিক বাদে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ৩০ মার্চ থেকে খুলে দেওয়া হবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রাক-প্রাথমিক আপাতত খুলবে না।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ৬০ কর্মদিবস পরে পরীক্ষা গ্রহণ শুরু হবে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে সাপ্তাহিক ও ঈদের ছুটি বাদে যে ৬০ কর্মদিবস আছে সেই দিনগুলোতে ক্লাস নিয়ে পরীক্ষা গ্রহণ করা হবে। স্কুল-কলেজ খোলার আগে দেশের ১ লাখ শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়া হবে।

বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) কামাল হোসেন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com