1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার

রশিদপুরে সড়ক দুর্ঘটনা,বিদেশে যাওয়া হলো না জগন্নাথপুরের সালমানের

  • Update Time : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯৭২০ Time View

বিশেষ প্রতিনিধি::

স্বপ্ন ছিল বিদেশ গিয়ে পরিবারের হাল ধরবেন। তবে আর বিদেশ যাওয়া হলো না সুনামগঞ্জের জগন্নাথপুরের সালমান খানের(২৭)।

আজ শুক্রবার সকালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, উপজেলার আশারকান্দি ইউনিয়নের মিঠাভরাং গ্রামের আলিউর রহমান খানের ছেলে সালমান খান প্রায় তিন বছর ধরে পরিবহনে সুপারভাইজার পদে নিয়োজিত ছিলেন। শুক্রবার ভোরে এনা পরিবহনে সিলেট থেকে ঢাকায় যাচ্ছিলেন সালমান। সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সালমানসহ আটজন নিহত হন। এ ঘটনায় আরো অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়ে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সালমান খানের চাচাতো ভাই আব্দুস সামাদ খান বলেন, এনা পরিবহনে আমার চাচাতো ভাই সালমান কাজ করতেন। সম্প্রতি সৌদি আরবে যাওয়ার জন্য তাঁর প্রস্তুতি চলছিল।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানী জানাজা ও দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com