1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ৩৫৫ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে এনে বুধবার এলাকাবাসী সাক্ষরিত একটি লিখিত অভিযোগ পত্র উপজেলা নিবার্হী কর্মকর্তার বরাবর দাখিল করা হয়েছে।
অভিযোগ পত্র থেকে জানা যায়, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচারন, পাঠদান না দিয়ে ব্যক্তিগত ব্যবসার কাজে সময় ব্যস্ত হয়ে উঠেছেন। যে কারনে বিদ্যালয়ে পাঠদান মারাতœকভাবে ব্যাহত হচ্ছে। তিনি অনেক দিন ধরে বিদ্যায়ের একটি কক্ষের রাত্রি যাপন করে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন। ২০১০ সালে বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র রয়েল মিয়াকে কোন কারন ছাড়াই বিদ্যালয় থেকে বহিস্কার করেন। এছাড়াও তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করা হয়। এ বিষয়ে বুধবার জগন্নাথপুর উপজেলা নিবার্হী কর্মকর্তার মোহাম্মদ হুমায়ুন কবীরের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাজ তার বিরুদ্ধে আণিত অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার চিহিৃত বখাটে রয়েল মিয়া প্রায়ই বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে ইভটিজিং করতো। তার বিরুদ্ধে অবস্থান নেয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবীর জানান, এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে মৌখিকভাবে বিষয়টি আমি শুনেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com