1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

রামকৃষ্ণ আশ্রম সুনামগঞ্জের উদ্যোগে জগন্নাথপুরে দুর্গতদের মধ্যে বস্ত্র বিতরণ

  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৫৫ Time View

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলান্ত্রপিক সেন্টার নিউইয়ক আমেরিকার সহায়তায় দূর্গত এলাকায় ত্রাণ সহায়তা প্রদানের অংশ হিসেবে জগন্নাথপুরে দুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জগন্নাথপুর পৌর এলাকার বাসুদেববাড়িস্থ বাসুদেব শ্রীমন্দির প্রাঙ্গনে ত্রাণ সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক প্রফুল্ল রঞ্জন দাশ। প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রামকৃষ্ণ আশ্রম সুনামগঞ্জের মহারাজ শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দনী মহারাজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামকৃষ্ণ মিশন পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর পরিমল কান্তি দে,সাধারণ সম্পাদক যোগেশ^র দাশ, সব্যসাচী দাস,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেকর রায় বাচ্ছু, ডাঃ দিব্য রঞ্জন দে, প্রনব গোস্বামী,শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য, শিক্ষক বিনয় ভূষন সরকার, আশুতোষ দাশ,ধীরেন্দ্র সূত্রধর, বিদ্যুৎ বণিক প্রমুক। সভায় শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শাড়ি,লুঙ্গি বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com