1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

রিয়াদের দলে ফেরা নিয়ে মাশরাফি যা বললেন

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

 

বাংলাদেশ ক্রিকেটে একসময়ের ভরসার অন্যতম প্রতীক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে দলে অনেকটাই ব্রাত্য হয়ে পড়েছেন এই ক্রিকেটার। গত আয়ারল্যান্ড সিরিজ থেকেই বাংলাদেশের স্কোয়াডে নেই তিনি। বিশ্বকাপ ও এশিয়া কাপ তার দলে জায়গা পাওয়া নিয়েও আছে অনিশ্চয়তা। বিসিবি রিয়াদের দলে ফেরার ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলছে না। তবে এশিয়া কাপের আগে কন্ডিশনিং ক্যাম্পে দলে দেখা যেতে পারে এই সাইলেন্ট কিলারকে। এবার রিয়াদকে নিয়ে কথা বলেছেন মাশরাফি বিন মুর্তজা।

বুধবার রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রিয়াদ ইস্যুতে তিনি বলেন, ‘আমরা সবাই জানি যে রিয়াদ একজন যোদ্ধা; দেশের জন্য অনেক অবদান তার। ৭ নম্বর পজিশনে কে কেমন করছে সেটি আমাদের চেয়ে কোচরাই ভালো বলতে পারবেন। কাকে নেওয়া উচিত সেটি তারাই কিন্তু ভালো জানেন।

মাশরাফি বলেন, যেই প্লেয়ারকেই নেওয়া হোক না কেন, সে যে বিশ্বকাপে ভালো করবে, এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। যাকেই নেবে, সে যেন পারফর্ম করে। এটিই কিন্তু আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, ‘অতীত অভিজ্ঞতা বিবেচনায় রিয়াদ ভালো পারফরমার। বিশেষ করে আইসিসির ইভেন্টগুলোতে সে নিজেকে প্রমাণ করেছে। সেই বিষয়টিও হয়তো প্রধান কোচ-অধিনায়ক তারা আমলে নেবেন। সব কিছু চিন্তা করেই হয়তো সেরা সিদ্ধান্ত নেওয়া হবে। এটা মনে রাখতে হবে, যে সুযোগ পাবে তাকে কিন্তু ভারতের মাটিতে পারফরম করতে হবে।’

খবর যুগান্তর

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com